জাতীয়

বাড়ি ভাড়ার অর্থ আদায়ে আরো স্বচ্ছতার দাবি মালিকদের

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কর ফাঁকি রোধে ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যেসব বাড়ির মালিক মাসে ২৫ হাজার টাকার বেশি ভাড়া পান তাদেরকে ভাড়ার অর্থ ব্যাংক হিসেবে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে এ বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও কর আদায়ের এ ব্যবস্থায় আরো স্বচ্ছতা ও সহজতর করার দাবি বাড়ি মালিকদের। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

রাজধানীসহ দেশের জেলা শহরগুলোর বাড়ির মালিকদের অধিকাংশই কর নথিতে বাড়ি ভাড়া থেকে পাওয়া প্রকৃত আয় দেখান না। তাই কর ফাঁকি রোধে যেসব বাড়িওয়ালা ২৫ হাজার টাকার বেশি ভাড়া পান তাদের ভাড়ার অর্থ ব্যাংক হিসেবে জমা নিতে বাজেটে প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

তবে বাড়ির মালিকরা বলেন, সরকারকে কর দিতে কোনো সমস্যা নেই তবে কর আদায়ের পদ্ধতিটি স্বচ্ছ না হলে যেজন্য এটি করা হয়েছে তা অর্জন করা সম্ভব হবে না।

এ বিষয়টিকে আরো সহজ করার জন্য বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ