জাতীয়

বিহারি ক্যাম্পে হামলার ঘটনার তীব্র নিন্দা এরশাদের

এরশাদ
এরশাদ

রাজধানীর মিরপুরের বিহারি ক্যাম্পে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা কেন, কার প্ররোচনায় ঘটানো হয়েছে, তদন্তের মাধ্যমে তা প্রকাশ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ।

বিহারী ক্যাম্পে হামলা ও অগ্নিসংযোগে ১০ জন নিহত ও পাঁচ জন আহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এরশাদ এ দাবি করেন।

বিবৃতিতে এরশাদ দোষী ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি হতাহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পরিবার-পরিজনকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

পৃথক বিবৃতিতে জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ ও মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু দলের খুলনা জেলার দাকোপ উপজেলা কমিটির সভাপতি আবদুল হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ