জাতীয়

কালশীতে পাকিস্তানিদের ক্যাম্পে সংঘর্ষের উস্কানিদাতারা গ্রেপ্তার হবে

আসাদুজ্জামান খাঁন কামাল
আসাদুজ্জামান খাঁন কামাল

রাজধানীর মিরপুরের কালশীতে আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্পে শনিবার সংঘর্ষের উস্কানিদাতাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পল্লবীর কালশীতে সংঘর্ষে মরদেহ দেখার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, যে ঘটনাটি ঘটেছে, তা দুঃখজনক। এমন ঘটনা কারো কাম্য না। যারা এতে জড়িত বা উস্কানি দিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে।

শবে বরাতের রাতে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে আটকে পড়া পাকিস্তানিদের ওই ক্যাম্পে ভোরে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এসময় কয়েকটি বাড়িতে আগুন দেয়া হলে অগ্নিদগ্ধ হয়ে ৯ জন মারা যান।

খবর পেয়ে পুলিশ গেলে ক্যাম্পবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এতে নিহত হন একজন।

কালশীর ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ জানিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ