জাতীয়

নূর হোসেনকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আসাদুজ্জামান খাঁন কামাল
আসাদুজ্জামান খাঁন কামাল

নূর হোসেনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নূর হোসেনকে ফিরিয়ে আনার প্রক্রিয়া হাতে নিয়েছে সরকার। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকায় এ চুক্তির আওতায় তাকে খুব শিগগিরই ফিরিয়ে আনা হবে।

এদিকে, শনিবার কলকাতার দমদম বিমানবন্দরের কাছে কৈখালী এলাকায় বহুতল একটি আবাসন ভবনের চতুর্থ তলা থেকে পাঁচ সহযোগীসহ নূর হোসেনকে গ্রেপ্তার করে ভারতীয় অ্যান্টিটেরোরিজম স্কোয়াড।

এক মাসের বেশি সময় নূর হোসেন ওই ভবনে ছিলেন বলে ভবনের অন্য বাসিন্দা ও নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন। এ সময় তার সঙ্গে আশিক, সুমন, শামীমসহ বাংলাদেশের ৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

দুপুরে তাদের নিয়ে বাগুইয়াটি থানা থেকে আদালতের উদ্দেশে রওনা হয়েছে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার সদর বারাসাতের অতিরিক্ত বিচার বিভাগীয় হাকিমের আদালতে তাদের তোলা হবে।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত জনকে অপহরণ করা হয়া। তিন দিন পর ৩০ এপ্রিল তাদের মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। পরে ২৮ এপ্রিল নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম নূর হোসেনকে প্রধান আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ