জাতীয়

কালশীতে বিহারিদের সড়ক অবরোধ, পাল্টাপাল্টি ৬টি মামলা

কালশীতে বিহারিদের সড়ক অবরোধ
কালশীতে বিহারিদের সড়ক অবরোধ

রাজধানীর মিরপুরের কালশী বিহারী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে রোববার রাস্তা অবরোধ ও বিক্ষোভ করেছে বিহারীরা। এ সময় বিহারী ক্যাম্পের সামনে কালশী নতুন রাস্তা দখল করে গাড়ি ভাঙচুরেরও চেষ্টা করে তারা। পরে পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করে গাড়ি চলাচল স্বাভাবিক করে।

এদিকে, কালশীর ঘটনায় রোববার সাত জনের নাম উল্লেখ করে ৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে ২টি মামলা করেছে। সাধারণ জনগণ বাদী হয়ে ৪টি মামলা করেছে। হত্যা, ভাঙচুর, বিশেষ ক্ষমতা আইন, অগ্নি সংযোগ ও পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে মামলাগুলো করা হয়।

শনিবার সকালে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে কালশী এলাকায় এলাকাবাসী-পুলিশ-বিহারীদের সংঘর্ষ হয়। এতে শিশুসহ ১০ জন নিহত হয়। ইতোমধ্যে ঘটনা তদন্তে পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ