নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে তাকে যেন জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলা না হয়—সে বিষয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি।
শেখ হাসিনা বলেন, অনুশীলনে অর্জিত জ্ঞান দায়িত্বশীল মনোভাব নিয়ে কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে।
জঙ্গিরা কৌশল পাল্টেছে উল্লেখ করে তিনি আরো বলেন, এর পরিপ্রেক্ষিতে এসএসএফের দক্ষতা বৃদ্ধিরও উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময়, অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে এসএসএফ সদস্যদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: