সংলাপের মাধ্যমে রাজনৈতিক অচলাবস্থা দূর করার জন্য সরকারকে তাগিদ দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই-কমিশনার রবার্ট ডব্লিউ গিবসন।
রোববার বিকেলে রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘পাবলিক পার্লামেন্ট’ শীর্ষক জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তাগিদ দেন।
গিবসন বলেন, বাংলাদেশের উন্নয়ন অংশীদ্বার হিসেবে যুক্তরাজ্য সহায়তা অব্যাহত রাখবে।
বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান ও চীন সফরকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে— বাংলাদেশে বিদেশিদের জন্য বিনিয়োগ পরিবেশ আরো উদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: