নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি নূর হোসেনের কলকাতায় গ্রেপ্তার হওয়ার বিষয়টি এখনো সরকার জানে না--জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
সোমবার রাজধানীর খামার বাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ৩ দিনের জাতীয় ফল উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আশরাফ বলেন, প্রতিদ্বন্দ্বিতা থাকবে তবে রাজনৈতিক বক্তব্যে নেতাদের শালীনতা বজায় রাখতে হবে।
এ সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে সঙ্গে নিয়ে ফলের বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। অধিদপ্তর প্রাঙ্গনে একটি গাছের চারা রোপন করেন সৈয়দ আশরাফ।
দেশীয় ফলের জার্ম প্লাজম নষ্ট না করতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, সংমিশ্রণ হতে পারে তবে দেশীয় ফলের জার্ম প্লাজম ধ্বংস করা যাবে না।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: