সরকারি তিন দিনের সফরে সোমবার ঢাকায় পৌঁছেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও স্বশস্ত্র সালাম জানানো হয়।
সফরে দুই দেশের মধ্যে ৩টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের হওয়ার কথা রয়েছে।
এগুলো হলো: উন্নয়ন ও বিনিয়োগ সুরক্ষা, দুই দেশের মন্ত্রী পর্যায়ের নিয়মিত বৈঠক এবং সাংস্কৃতিক সহযোগিতা।
এছাড়া, কৃষিখাতে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের হতে পারে বলেন জানা যায়।
মন্ত্রিপরিষদের সদস্যরাও এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: