জাতীয়

শাহজালাল থেকে আবারো উদ্ধার ৩৬টি স্বর্ণের বার

স্বর্ণের বার
স্বর্ণের বার

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার ৩৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। ফ্লাই দুবাই এয়ারলাইনসের একটি বিমান থেকে ৪ কেজি ২০০ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার কামরুল হাসান জানান, তাদের কাছে আগে থেকেই তথ্য ছিল। ক্রুদের সহায়তায় অভিযান চালিয়ে বিমানের একটি সিটের নিচে ও শৌচাগার থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যার দাম প্রায় ২ কোটি টাকা।

এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি শুল্ক কর্তৃপক্ষ। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সহকারী কমিশনার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ