সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রমজান মাসে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করেছে সরকার। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রমজানে অফিস সময় নির্ধারণ হয়েছে বলে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা এ কথা জানান।
তবে সুপ্রিম কোর্ট ও ব্যাংক-বীমা প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধামতো সময়সূচি নির্ধারণ করবে বলেও জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজানে বরাবরই অফিসসূচিতে পরিবর্তন আনা হয়। এবারো জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগকে অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।
রমজানে অফিস সময়ে জোহরের নামাজের জন্য বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।
বর্তমানে অফিস সময় ৯টা থেকে ৫টা পর্যন্ত।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: