বন্দি বিনিময় চুক্তি ও ইন্টারপোলের মাধ্যমে নারায়ণগঞ্জের সাত হত্যাকাণ্ডের ঘটনার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা নিশ্চিত করেছে।
এর আগে, কলকাতা নেতাজী সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আবাসিক এলাকার একটি ফ্ল্র্যাট থেকে শনিবার সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামী নূর হোসেনকে গ্রেপ্তার করে ভারতীয় অ্যান্টিটেরোরিজম স্ট্কোয়াড। ওই সময় নূর হোসেনের কাছ থেকে থেকে গুলিভর্তি একটি রিভলবার, বাংলাদেশ ও ভারতের সিম কার্ড, একটি ল্যাপটপ, পেনড্রাইভ, সিডি ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র উদ্ধার করে পুলিশ।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত জনকে অপহরণ করা হয়া। তিন দিন পর ৩০ এপ্রিল তাদের মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। পরে ২৮ এপ্রিল নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম নূর হোসেনকে প্রধান আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।