জাতীয়

কম্বোডিয়ার সঙ্গে ৩টি চুক্তি স্বাক্ষর

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

কম্বোডিয়ার সঙ্গে পারষ্পরিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি ও সাংস্কৃতিক সহযোগিতাসহ মোট তিনটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।

একই সঙ্গে কৃষিতে প্রযুক্তিগত সহায়তা বিষয়ে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে এ স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন উপস্থিত ছিলেন।

এর আগে দুদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে আশিয়ানের ডায়ালগ পার্টনার করতে সহযোগিতার আশ্বাস দেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।

তিন দিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে দুনেতার মধ্যে আলোচনা হয়। পরে সরকারের মন্ত্রীদের নিয়ে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর কম্বোডিয়ার সঙ্গে পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধিতে যৌথ কমিশন গঠনের চুক্তি, বিনিয়োগ বৃদ্ধি, পারষ্পরিক সুরক্ষা চুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

একইসঙ্গে কৃষি ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারকও সই হয়েছে। দুদেশের সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা এ চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের জানান, বাংলাদেশকে আশিয়ানের ডায়ালগ পার্টনার করতে সহযোগিতা করবে কম্বোডিয়া।

যৌথ কমিশনের অধীনে দুবছর অন্তর দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নানা পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ