জাতীয়

মিরপুরে বিহারিদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ

মিরপুর
মিরপুর

রাজধানীর মিরপুর-১১ নম্বরে মঙ্গলবার দুপুরে বিহারিদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

আগুন-গুলিতে ১০ জন নিহত হওয়ার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিহারি ক্যাম্পের প্রায় ১০০ বাসিন্দা বেলা পৌনে ২টার দিকে মিরপুর ১১ নম্বরে আসেন। তারা সড়কে চলন্ত গাড়ি ও পার্ক করে রাখা ট্রাক-কাভার্ডভ্যান ভাঙচুর করতে থাকে। এর একপর্যায়ে পরিবহনশ্রমিকেরা একজোট হয়ে লাঠিসোঁটা নিয়ে বিহারিদের ধাওয়া করে।

এরপর দুই পক্ষে থেমে থেমে সংঘর্ষ চলে। উভয় পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল ছুঁড়তে থাকে। পরে ধাওয়ার মুখে বিহারিরা চলে যান।

এর আগে বিহারি হিসেবে পরিচিত আটকে পড়া পাকিস্তানিদের ওই ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে শনিবার বহিরাগত ও পুলিশের সংঘর্ষের একপর্যায়ে ক্যাম্পের ৮টি ঘরে অগ্নিসংযোগ করা হলে ইয়াসিন আলীর পরিবারের নারী-শিশুসহ ৯ জন সদস্য পুড়ে মারা যান এবং এক মেয়ে দগ্ধ হন। গুলিতে নিহত হন ক্যাম্পের বাসিন্দা কারচুপি-শ্রমিক মো. আজাদ।

পরে ওই ঘটনায় পল্লবী থানায় করা ছয়টি মামলায় মোট আসামি করা হয়েছে তিন হাজার ৭৫৪ জনকে। এবং ৬ জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ