জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২০০৭ কোটিরও বেশি টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে— জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তাফা কামাল।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়।
৬টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ৪টি এবং ২টি সংশোধিত প্রকল্প। এরমধ্যে ৪টি প্রকল্প সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে।
মোট প্রকল্প বরাদ্দের মধ্যে সরকারি অর্থায়ন রয়েছে ৯৫৭কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ১ হাজার ১০ কোটি টাকা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: