জাতীয়

শাহজালালে ৭ কেজি স্বর্ণসহ আটক ৩

স্বর্ণসহ আটক ৩
স্বর্ণসহ আটক ৩

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সাত কেজি ৪০০ গ্রাম স্বর্ণসহ তিন জনকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর।

শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান সাংবাদিকদের, সকাল ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-০২৮ নম্বর ফ্লাইটে (আবুধাবী-সিলেট-ঢাকা) অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়।

তিনি জানান, পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে ৬০টি স্বর্ণের বার আটক করা হয়। আটক হওয়া স্বর্ণের মূল্য প্রায় তিন কোটি ৭০ লক্ষ টাকা।

শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, একটি পাচারকারী চক্র স্বর্ণের বারগুলো সিলেটে পাঠিয়েছিল।

পরে সিলেট থেকে তিন যাত্রী কৌশলে সেগুলি ঢাকায় পৌঁছে দেওয়ার চেষ্টা করে। আটককৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ