জাতীয়

নূর হোসেনের বিষয়ে আরো তথ্য চেয়েছে ভারত: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার প্রধান আসামী নূর হোসেনের বিষয়ে ভারত-বাংলাদেশ সরকারের কাছে আরো তথ্য চেয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নূর হোসেনের তথ্য চেয়ে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি (নোট ভারবাল) পাঠিয়েছে – এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের চিঠির উত্তর দিয়ে ভারত নূর হোসেনের গ্রেপ্তার নিশ্চিত করেছে এবং তার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছেন তারা।

এর আগে নূর হোসেনকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় ভারতকে চিঠি দেয় বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিক, কলকাতায় পুলিশ রিমান্ডে থাকা নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামী নূর হোসেনকে চতুর্থ দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে অনুপ্রবেশ ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে বৈদেশিক আইনে ১৪ ধারায় গ্রেপ্তার করা হয়।

পরে রোববার বারাসাত আদালত নূর হোসেনকে ৮ দিনের রিমান্ড দেয়। আর বিধাননগর পুলিশ কমিশনারের কার্যালয়ে রেখে তাকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার রাতে কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আবাসিক এলাকার একটি ফ্ল্র্যাট থেকে নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামী নূর হোসেন তার ২ সহযোগীসহ গ্রেপ্তার হন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ