টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। আগামী দুই থেকে ৩দিন এ বৃষ্টি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাতভর টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। বেশিরভাগ সড়ক হাঁটু থেকে কোমড় পানিতে তলিয়ে গেছে। ফলে বাসা থেকে বের হয়েই ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
বৃষ্টির পানিতে রাজধানীর শান্তিনগর, মালিবাগ, মগবাজার, শেওড়াপাড়া, মিরপুরসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। নগরীর ছোটখাট রাস্তাগুলোর অবস্থা বেশি খারাপ। এসব জায়গায় পানি জমায় ভাঙা রাস্তার গর্তে পড়ে ঝামেলায় পড়তে হচ্ছে প্রাইভেটকারসহ সবধরনের যানবাহনকে।
আর বৃষ্টির কারণে বাড়িত ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের। কোনো কোনো এলাকায় বন্ধ রয়েছে দোকানপাট।
বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী লঘুচাপের প্রভাবে এ বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।