পদ্মা সেতুর কাজ নিয়ে যারা সমালোচনা করছেন—স্বচ্ছভাবে কাজ শেষ করে এর জবাব দেয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার বুয়েটে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
জনস্বার্থে পদ্মা সেতু নিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে গণমাধ্যম কর্মীদের আহ্বান জানান মন্ত্রী।
এ সময় তিনি আরো বলেন, আগামী মার্চের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ শেষ হবে। রাজধানীর যানজট সমস্যা নিরসনে সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি গণসচেতনতা বাড়াতে হবে।
এছাড়া, রাস্তার উল্টো পাশ দিয়ে ভিআইপিসহ সবধরনের যানবাহনের চলাচল বন্ধে ব্যবস্থা নিতে ট্রাফিক পুলিশদেরও নির্দেশ দেন মন্ত্রী।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: