কালো টাকা বিনিয়োগের সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। রোববার কার্যসূচি অনুযায়ী দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে যেভাবেই টাকা আয় হোক না কেন তা বিনিয়োগের সুযোগ দিতে হবে।
এর আগে দুই দিন সাপ্তাহিক ছুটি শেষে বেলা সোয়া ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। এ সময় সরকার দলের সাংসদ মোহাম্মদ ইলিয়াস কৃষিতে ভর্তুকি বাড়ানোর প্রস্তাব দেন।
এছাড়া, গ্রাম ও শহরের বৈষম্য দূর করতে বাজেটে বাস্তবভিত্তিক বরাদ্দ রাখার প্রস্তাব দেন সাংসদ শহীদুজ্জামান সরকার।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: