জাতীয়

সুষমা স্বরাজের সফরসূচি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

সুষমা স্বরাজ
সুষমা স্বরাজ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নির্ধারিত প্রথম ঢাকা সফরসূচি পুনঃনিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সুষমার দায়িত্ব নেয়ার একদিন পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর আমন্ত্রণে তিন দিনের এ সফরের সিদ্ধান্ত হয়।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সফরকালে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রেটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) ঢাকা-দিল্লি সম্পর্কের উপর এক বক্তৃতাও দেবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুষমা স্বরাজ তার ঢাকা সফরে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞ, শিল্প ও বাণিজ্য চেম্বার এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করবেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এর আগে পিটিআইকে বলেন, এ সফরে এটাই স্পষ্ট যে প্রতিবেশীরাই ভারতের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।

সুষমা স্বরাজ গত ২৬ মে দায়িত্ব নেয়ার একদিন পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন ও ঢাকা সফরের আমন্ত্রণণ জানিয়ে পত্র লেখেন। সূত্র: বাসস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ