জাতীয়

জলসীমার নিরাপত্তায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন: সৈয়দ আশরাফ

সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

বাংলাদেশের জলসীমার নিরাপত্তা ও সার্বভৌমত্ব বজায় রাখার লক্ষ্যে বর্তমান সরকারের প্রথম বছরেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে—জানিয়েছেন সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

রোববার সংসদে সরকারি দলের সদস্য বেগম পিনু খানের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সমুদ্র এলাকায় বহিঃশত্রুর মোকাবেলা ছাড়াও জলদস্যুতা, মাদক,অস্ত্র,মানব চোরাচালান প্রতিরোধ, সামুদ্রিক দুষণরোধ এবং মৎস্য ও খনিজ সম্পদের সুরক্ষা ও যথাযথ ব্যবহার নিশ্চিতকল্পে একটি শক্তিশালী নৌশক্তি গড়ে তোলার কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

সৈয়দ আশরাফ বলেন, পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে ভবিষ্যতে পর্যায়ক্রমে ত্রিমাত্রিক যুদ্ধ ক্ষমতাসম্পন্ন হেলিকপ্টারবাহী মিসাইল, ফ্রিগেট, দ্বিমাত্রিক যুদ্ধ ক্ষমতা সম্পন্ন করভেট, ক্ষেপণাস্ত্রবাহী লার্জ প্যাট্রোল ক্রাফট, অল্প গভীরতায় চলাচলযোগ্য দ্রুতগামী প্যাট্রোল ক্রাফট, যুদ্ধকালীন মাইন ওয়ারফেয়ার-এর জন্য মাইন কাউন্টার মেজার ভেসেল যুক্ত করার পরিল্পনা রয়েছে।

তিনি বলেন, এছাড়াও অন্যান্য সাহায্যকারী ভেসেল, যথা- ল্যান্ডিং ক্রাফট, সাপোর্ট শিপ, টাগ, সার্ভে ও রিসার্চ ভেসেল ইত্যাদি সংযোগ করা হবে। পাশাপাশি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক গান, মিসাইল, টরপেডো, মাইনস, এসএএম বাটারী ইত্যাদি ছাড়াও সার্বভৌম সমুদ্র এলাকা (টেরিটরিয়াল ওয়াটারস) ও একান্ত অর্থনৈতিক এলাকায় (ইইজেড) সার্বক্ষণিক উপস্থিতি ও টহলসহ যুদ্ধকালীন ব্যবহারের জন্য আরও মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট এবং মেরিটাইম হেলিকপ্টার অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, বঙ্গোপসাগরে ‘ডেটারেন্স’ বৃদ্ধির জন্য নৌবাহিনীতে সাবমেরিন সংযোজনের প্রক্রিয়া চলমান রয়েছে। সূত্র বাসস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ