জাতীয়

নিজামীর রায় না হওয়া ‘ষড়যন্ত্র ও অপকৌশল’

মতিউর রহমান নিজামী
মতিউর রহমান নিজামী

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আলবদর বাহিনীর প্রধান নিজামীর রায় ঘোষণা স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

এর মধ্যে 'ষড়যন্ত্র ও অপকৌশল' রয়েছে বলে মনে করছেন মঞ্চের উদ্যোক্তারা। মঙ্গলবার শাহবাগে সমবেত গণজাগরণের নেতাকর্মীরা রায় অপেক্ষমাণ থাকার সিদ্ধান্ত জানার পর বিক্ষোভ মিছিল বের করেন।

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একাত্তরের আলবদর বাহিনীর প্রধান ও জামাতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মঞ্চের উদ্যোক্তারা।

গণজাগরণ মঞ্চের আরেকটি অংশও সকাল থেকে শাহবাগে অবস্থান নেয়। নিজামীর মামলার রায় দ্রুত ঘোষণার দাবিতে স্লোগান দেন তারা।

শাহবাগ আন্দোলনের ব্যানারে বাংলাদেশ ছাত্র-মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসুর নেতৃত্বে একই স্থানে অবস্থান নেয় আরেকটি দল। তাদের সঙ্গে ছিল ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের একটি গ্রুপ। তারাও বিক্ষোভ মিছিল বের করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ