অসুস্থতার কারণে মতিউর রহমান নিজামীর রায় বারবার পেছাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। মঙ্গলবার রাজধানীতে নৌকা সমর্থক গোষ্ঠীর আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, আইন অনুযায়ী সাজা ঘোষণার সময় আসামীকে আদালতে থাকতে হয় বলেই তার অসুস্থতার বিষয়টি আমলে নিয়েছে আদালত।
সংলাপ নয়, যুদ্ধাপরাধীদের বাঁচানো খালেদা জিয়ার মূল উদ্দেশ্য দাবি করে তিনি বলেন, সংবিধানের বাইরে গিয়ে কোনো আলোচনা সম্ভব নয়।
এ সময় বিএনপিকে ব্যর্থ রাজনৈতিক দল অভিহিত করে ঈদের পর তাদের কোনো আন্দোলন সফল হবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: