জাতীয়

রমজানে ৫ পণ্য রপ্তানি বন্ধ

রপ্তানি
রপ্তানি

আসন্ন রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে ৫টি নিত্যপণ্যের রপ্তানি বন্ধ ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

এগুলো হলো- শসা, লেবু, কাঁচামরিচ, ধনেপাতা ও বেগুন।

বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

পরে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, বুধবার থেকে রমজান শেষ না হওয়া পর্যন্ত এ ৫ পণ্যের রপ্তানি বন্ধ থাকবে। ঈদের পর এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশা প্রকাশ করে মন্ত্রী জানান, ব্যবসায়ীরা আশ্বাস দিয়েছেন যে তারা পণ্য মূল্য বাড়াবে না।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, টিসিবির মজুদ ভালোই আছে। তবে আকস্মিকভাবে ভারত পেঁয়াজের দাম বাড়িয়েছে। তাই মিয়ানমার ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করা হবে।

এ ছাড়া পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে থাকা ফরমালিন আইনের খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে।

বাণিজ্যমন্ত্রী এ খসড়ায় স্বাক্ষর করেছেন।

তিনি আজই এটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেয়া বলে জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী আরো জানান, ফরমালিন আইন চলতি সংসদ অধিবেশনে সংসদে উপস্থাপন করা হবে।

বৈঠকে বাণিজ্য সচিব, টিসিবি চেয়ারম্যান, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, আমদানি-রপ্তানি অধিদপ্তরের মহাপরিচালক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ