জাতীয়

গত পাঁচ বছরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া যায়নি, দাবি শিক্ষামন্ত্রীর

জাতীয় সংসদ
জাতীয় সংসদ

গত পাঁচ বছরে কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া যায়নি— দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

লক্ষ্মীপুর-৪ আসনের সাংসদ মো. আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন, দেশের প্রতিটি পাবলিক পরীক্ষায়, বিশেষ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিবছরই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে। এতে মাঝেমধ্যে পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এসব প্রশ্ন ফাঁসের ঘটনায় এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা হয়েছে কি? কতজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে?’

এসব জবাবে শিক্ষামন্ত্রী বলেন, গত পাঁচ বছরে কোনো পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া যায়নি। এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অধীন অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া যাওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হয় এবং প্রাথমিক সত্যতা পাওয়ায় ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন প্রশ্নপত্রে নতুনভাবে পরীক্ষা নেয়া হয়েছে।

মন্ত্রী জানান, প্রশ্নপত্র ফাঁসের এ ঘটনার বিষয়ে তদন্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা একটি কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে এ বিষয়টি তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ও উচ্চক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠন করেছে। তদন্ত চলমান আছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় ফরিদপুরে দায়ের করা দুটি মামলায় তিন জন কারাগারে আছে।

সকাল সাড়ে ১০টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে মন্ত্রীদের প্রশ্ন-উত্তর টেবিলে উত্থাপিত হয়।

এদিকে,ঊচ্চাভিলাষী বাজেট ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেন, উচ্চভিলাষী বাজেটের কারণেই দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে।

সংসদের বাজেট অধিবেশনে বাজটের উপর প্রশ্ন জিজ্ঞাসা, উত্তর ও টেবিলে উপস্থাপনের পর সাধারণ আলোচনা তিনি এসব কথা বলেন। চলতি অর্থবছরে বাজেট বাস্তবায়নযোগ্য উল্লেখ করে তিনি আরো বলেন, উচ্চাভিলাষী বাজেটের কারণে শিক্ষা, স্বাস্থ্যখাত সহ বিভিন্ন খাতের উন্নয়ন সম্ভব হচ্ছে।

এ সময় মন্ত্রী প্রত্যেক এলাকার প্রয়োজন অনুযায়ী বাজেট প্রণয়নের পরামর্শ দেন মন্ত্রী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ