জাতীয়

যুবসমাজকে বাঁচাতে পরিবারসহ সমাজকে এগিয়ে আসতে হবে

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

যুবসমাজকে বাঁচাতে হলে পরিবারসহ সমাজকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাদক বিরোধী সংগ্রামে দলমত নির্বিশেষে দেশের সকল মানুষকে আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সীমান্ত পথে মাদকের অনুপ্রবেশ বন্ধে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। তবে শুধু আইনের মাধ্যমে নয় মাদকের ব্যবহার বন্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ জরুরি।

এ সময় মাদকের অপব্যবহারের ফলে দেশের জনস্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে। তাই মাদকের কবল থেকে তরুণ প্রজন্মসহ সবাইকে সচেতন করতে মানববন্ধন থেকে সম্মিলিত আন্দোলনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ