জাতীয়

দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে: আকবরউদ্দীন

আকবরউদ্দীন
আকবরউদ্দীন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশে সফরে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে—জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দীন।

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার দুপুরে ঢাকা ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আকবরউদ্দীন বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে এ সফরের মধ্যদিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন দিগন্তের উন্মোচন হল, সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হল।

বাংলাদেশের আতিথেয়তায় তারা মুগ্ধ হয়েছেন- উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশ সফরকালে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন। তারা বাংলাদেশের মানুষের অভিব্যক্তি জেনেছেন।

ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতার আরো অনেক ক্ষেত্র তৈরি হবে বলে আশা প্রকাশ করেন সৈয়দ আকবরউদ্দীন।

এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ যেকোনো সমস্যার সমাধান এ দেশের জনগণই করবে বলেও এসময় মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এরপর সফরসঙ্গীদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার রাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সুষমা স্বরাজ। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গেও বৈঠক করেছেন তিনি। ওই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

সুষমা স্বরাজের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন পররাষ্ট্র সচিব সুজাতা সিং, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দীন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ বিভাগের যুগ্ম সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন ছাড়াও মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা। সূত্র: সমকাল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ