মোবাইল ফোন ব্যবহারের ওপর সারচার্জ আরোপের প্রস্তাব করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ সারচার্জ থেকে যে রাজস্ব আসবে তা শিক্ষা ও অন্যান্য খাতে ব্যয় করা যেতে পারে। শনিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সকল শ্রেণী-পেশার মানুষের উন্নয়নের কথা বিবেচনা করেই গণমুখী বাজেট দেওয়া হয়েছে।
তিনি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, মোবাইলফোনের আমদানির ওপর শুল্ক কিছুটা হ্রাস করতে পারেন।
২০১৪-১৫ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট গণমুখী হওয়ায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী এ বাজেট বাস্তবায়ন হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: