জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট রোববার পাস হচ্ছে। সকাল ৮টা ১০ মিনিটে স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে বাজেটের উপর মঞ্জুরি দাবি উত্থাপন করা হয়।
এ সময় প্রতিরক্ষা খাতে ১৬ হাজার ৪৯১ কোটি ৭৬ লাখ ২২ হাজার এবং সশস্ত্র বাহিনী বিভাগ খাতে ২১ কোটি ৬৯ লাখ টাকা মঞ্জুর করে সংসদ।
এছাড়া, অর্থবিভাগ খাতে সামান্য ছাটাই প্রস্তাব এলেও ১ হাজার ৬৯৪ কোটি ২০ লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে ৭৭২ কোটি ৯৮ লাখ টাকা নির্বাচন কমিশন খাতে ৫১৩ কোটি ৩৪ লাখ টাকার প্রস্তাব গৃহিত হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: