রাজধানীর মতিঝিলে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক মারা গেছেন। শনিবার রাত আড়াইটার দিকে মতিঝিল টিঅ্যান্ডটি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রাত আড়াইটার দিকে মতিঝিল টিঅ্যান্ডটি স্কুল অ্যান্ড কলেজের সামনে দুটি মোটরসাইকেলে কয়েকজন যাচ্ছিল। এ সময় পুলিশ তাদের থামার সংকেত দেয়। তারা মোটরসাইকেল না থামিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুইজন গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়।
আহত দুইজনকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৃতদের এখনো পরিচয় পাওয়া যায়নি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: