বিরিশিরি- বিজয়পুর স্থলবন্দর সড়ক নির্মাণসহ ৩ হাজার ৪৪৫ কোটি টাকার পাঁচটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ সব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, পাঁচটি প্রকল্পের জন্য সরকারি তহবিল থেকে ৯৪৬ কোটি টাকা ও প্রকল্প সাহায্য থেকে ২ হাজার ৪৯৯ কোটি টাকা দেয়া হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: