জাতীয়

সংসদে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল পাস

সংসদ
সংসদ

অসুস্থ, অসচ্ছল ও আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের নিয়মিতভাবে ভাতা বা অনুদানের জন্য স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের প্রস্তাব সম্বলিত বিল সংসদে পাস হয়েছে।

মঙ্গলবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ সংক্রান্ত ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল-২০১৪’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর একটি সংশোধনী গ্রহণ করা হয়।

এর আগে গত ২ এপ্রিল বিলটি সংসদে উত্থাপন করেন তথ্যমন্ত্রী। পরে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে উল্লেখ করা হয়েছে, তথ্যমন্ত্রীকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করে ১৩ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনের বিধান, বোর্ডে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মনোনীত ২ জন এবং সরকার মনোনীত ৩ জন সাংবাদিক প্রতিনিধি থাকবে।

বিলে সাংবাদিকের সংজ্ঞায় বলা হয়েছে, সাংবাদিক অর্থ কোনো ব্যক্তি যিনি একজন সার্বক্ষণিক সাংবাদিক এবং যিনি প্রিন্ট অথবা ইলেট্রনিক মিডিয়ায় কাজে নিয়োজিত আছেন এবং কোনো সম্পাদক, সম্পাদকীয় লেখক, সংবাদ সম্পাদক, উপ-সম্পাদক, ফিচার লেখক, রিপোর্টার, সংবাদদাতা, কপি টেস্টার, কার্টুনিস্ট, সংবাদ চিত্রগ্রাহক, ক্যালিগ্রাফিস্ট এবং প্রুফ রিডারও এর অন্তর্ভুক্ত হবে।

বিলে, সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য এককালীন মঞ্জুরি, বৃত্তি দেয়ার বিধান রাখা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ