রাজধানীসহ দেশের প্রতিটি সড়ক-মহাসড়ক যানজটমুক্ত, ত্রুটিপূর্ণ যানবাহন মেরামত, ফ্লাইওভার সংলগ্ন রাস্তা চলাচল উপযোগী, রাস্তা খোড়াখুড়ি সাময়িকভাবে বন্ধ রাখাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নে বেশ তাগিদ দেয়া হয়েছে—জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার রাজধানীতে নিজ কার্যালয়ে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
একইসঙ্গে ঈদের কমপক্ষে ৭ দিন আগে থেকে ঈদ পরবর্তী ৩ দিন পর্যন্ত মহাসড়ক চলাচল উপযোগী রাখতেও সরকার বদ্ধপরিকর বলে জানান মন্ত্রী।
ঈদ উপলক্ষে সড়ক-মহাসড়ক শৃঙ্খলা নিশ্চিতে সরকারের পরিকল্পনা সংক্ষেপে সাংবাদিকদের বলেন মন্ত্রী।
বাস্তবে কার্যকারিতা না থাকায় সড়ক-মহাসড়ক নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনা-সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে কথা বলেন তিনি।
আগামী ১১ জুলাই এ নিয়ে অগ্রগতি সভা হবে বলেও জানান ওবায়দুল কাদের। রাজধানীসহ প্রতিটি সড়ক-মহাসড়কে যানজট নিত্যদিনের ঘটনা এরসঙ্গে যুক্ত হয়েছে ত্রুটিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ যানবাহন। আর প্রায় বছরজুড়ে রাস্তা খোড়াখুড়ি, রাস্তার দু'পাশে ডাস্টবিন রেখে দেয়ার মতো বিড়ম্বনা তো আছেই। সব মিলিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি।
এগুলো নিয়ে সরকার আছে বহুবিধ পরিকল্পনা। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।