সন্ত্রাসবিরোধী লড়াইয়ের অংশীদার হিসেবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক ওয়াশিংটন দেখতে চায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
বুধবার নিউ জার্সিতে ‘ফেডারেশন অব ইন্ডিয়ান এসোসিয়েশন’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় যুক্তরাষ্ট্র সিনেট বিষয়ক কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনদেজও উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের তারা বলেন, ভারতের নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক একই থাকবে। এক্ষেত্রে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মোদির সম্পর্কোন্নয়নের বিষয়েও কথা বলেন।
এছাড়া, দক্ষিণ এশিয়ায় স্থিতি বজায় রাখতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান নিশা দেশাই।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: