জাতীয়

ক্ষমতায় থেকে- না থেকেও মানুষ হত্যা করেছে বিএনপি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

ক্ষমতায় থেকে ও ক্ষমতার বাইরে থেকেও মানুষ হত্যা করেছে বিএনপি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে বিএনপি যে তাণ্ডব চালিয়েছে-দেশের মানুষ তা কখনোই ভুলবে না। প্রতিবার ক্ষমতায় গিয়ে বিএনপি মানুষ হত্যা করেছে আর বিরোধীদলে থেকেও একই কাজ করছে। নির্বাচনে না গিয়ে প্রতিমুহূর্তে তারা সরকার হটানোর হুমকি দিচ্ছে।

এ সময় বিএনপি এবং এরশাদের অবৈধভাবে ক্ষমতা দখলের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ভোট কারচুপি, অবৈধভাবে ক্ষমতা দখল এসবই জিয়া দেখিয়ে গেছেন। এরশাদ সেই পথ অনুসরণ করেছেন।

ভোট কারচুপির মাধ্যমে অবৈধ ক্ষমতাকে বৈধ করা, সন্ত্রাসী কার্যক্রম এগুলো জিয়াউর রহমান চালু করেছেন উল্লেখ করে তিনি আরো বলেন, পরবর্তীতে জিয়ার এ পদাঙ্ক অনুসরণ করেছেন হুসেইন মুহাম্মদ এরশাদ।

৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে বিএনপি-জামাত আন্দোলনের নামে যে সহিংস কার্যক্রম চালিয়েছে তা দেশের মানুষ কখনও ভুলবে না বলে এসময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ