জাতীয়

প্রতিরক্ষা বাহিনীকে গতিশীল করবে সরকার: সৈয়দ আশরাফ

সৈয়দ আশরাফ
সৈয়দ আশরাফ

দেশের প্রতিরক্ষা বাহিনীকে আরো কার্যক্ষম ও গতিশীল করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নের জবাবে প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়নে সরকারের নেয়া বিভিন্ন পরিকল্পনার তথ্য তুলে ধরেন সৈয়দ আশরাফ।

তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামোতে আধুনিক অস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জামাদি অন্তর্ভূক্ত করা হয়েছে যা সেনাবাহিনীর শক্তি ও চলাচল সক্ষমতা আরো বৃদ্ধি করবে। প্রশিক্ষণ এলাকার সীমাবদ্ধতার কথা বিবেচনা করে সরকার ভূমি মন্ত্রণালয়কে চর ক্যারিংয়ের ৯ হাজার একর জমি সেনাবাহিনীকে প্রদানের নির্দেশ দিয়েছেন বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।

এছাড়া নৌ ও বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে সরকারের নেয়া দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও তুলে ধরেন সৈয়দ আশরাফ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ