জাতীয়

বেড়েই চলছে সবজিসহ নিত্যপণ্যের দাম

সবজি
সবজি

রোজায় রাজধানীতে সবজিসহ নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। কাঁচা মরিচ, বেগুন, শসাসহ বেশিরভাগ সবজির দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। বেড়েছে মাছের দামও। তবে তেল, চিনি, ডিম, মাংশের দাম অপরিপর্তিত রয়েছে। দাম বাড়ার বিষয়ে বিক্রেতারা কোনো সদুত্তর দিতে না পারলেও, যথাযথ বাজার তদারকি না থাকাকে এর জন্য দায়ী করলেন ভোক্তারা।

রোজা ও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীর কাঁচা বাজারগুলোতে অন্যান্য দিনের চেয়ে ক্রেতাদের ভিড় একটু বেশি। বাজারে নিত্যপণ্যের সরবরাহেও কমতি নেই। তবে দাম ক্রমেই ভোক্তাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে সবজির বাজার বেশ চড়া।

বাজারে চাল, তেল, চিনি, ডিম, ছোলার দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে রসুন, আদা, পেয়াজের দাম। মাংসের দাম না বাড়লেও মাছের দাম কেজিতে বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা ।

এ মূল্যবৃদ্ধির জন্য ভোক্তারা যথাযথ বাজার তদারকির অভাবকেই দায়ী করলেও খুচরা বিক্রেতাদের কাছে এর কোনো সদুত্তর নেই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ