খুচরা ব্যবসায়ীদের বিষয়ে শুধু কঠোর হলে চলবে না, খাদ্যে যারা ভেজাল মেশায় তাদের উৎসমূল থেকে সরকারকে কঠোর নিয়ন্ত্রণ আনতে হবে বলে দাবি করেছে পরিবেশ বাঁচাও আন্দোলনসহ অন্যান্য সামাজিক সংগঠন।
শনিবার রাজধানীর বেইলি রোডে মানববন্ধন এ কথা বলেন তারা।
তারা বলেন, এখন শিশুখাদ্য থেকে শুরু করে সকল খাদ্যদ্রব্যেই ভেজাল মেশানো হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি। তাই এ বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ দেন তারা।
গণমাধ্যমে প্রচার-প্রচারণার মাধ্যমে ব্যবসায়ী ও ভোক্তাদের ফরমালিনসহ অন্যান্য রাসায়নিকের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সরকারকে আরো জোরালো ভূমিকা নেয়ার আহ্বান জানান তারা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: