জাতীয়

বর্ষায় দুর্ভোগে পড়বে ঈদে ঘর মুখো মানুষেরা

বর্ষার কারণে দুর্ভোগ
বর্ষার কারণে দুর্ভোগ

এবার ঈদ হবে ভরা বর্ষায় আর তাই ঈদে বাড়ি ফেরা মানুষকে পড়তে হবে দুর্ভোগে। দেশের প্রায় ৮ হাজার কিলোমিটার সড়ক সংস্কারবিহীন। খানা খন্দে ভরপুর আর এখনো পর্যন্ত রেল, বাস কিংবা লঞ্চের অগ্রিম টিকেট বিক্রির কোনো সিদ্ধান্ত হয়নি, এছাড়া, রয়েছে সমন্বয়হীনতা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১১ জুলাই আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর জানা য়াবে ঈদে নিরাপদে বাড়ি ফেরার ব্যাপারে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে।

বিভিন্ন জেলায় যাতায়াতের অধিকাংশ মহাসড়কের অবস্থাই এরকম। বৃষ্টিতে খানা-খন্দে ভরা সড়কগুলো সংস্কারে উদ্যোগ নেই।

সড়ক ও জনপথ সূত্রে জানা গেছে, মহাসড়কের ৮ হাজার কিলোমিটার এখন মেরামতের অভাবে বেহাল দশায়। এমন কী রাজধানীর প্রবেশমুখ বিশেষ করে যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভারের নীচের রাস্তা এখনও পুরোপুরি চলাচলের যোগ্য নয়। রাস্তায় পড়ে আছে ফ্লাইওভারের নির্মাণ সামগ্রী।

তবে ক্যামেরা দেখে তৎপর হয়ে উঠেন কর্তপক্ষ, শুরু হয় রাস্তা থেকে প্রতিবন্ধকতা সরিয়ে ফেলার কাজ।

এদিকে, ঈদ উপলক্ষে অতিরিক্ত ট্রেন থাকবে কী থাকবে না, অগ্রিম টিকিটই বা কবে বিক্রি শুরু হবে, সে বিষয়েও সিদ্ধান্ত হয়নি এখনো। লঞ্চেরও একই অবস্থা।

কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার পাঁচটির মধ্যে ৩টি ষ্টীমারই ডকইয়ার্ডে। তাদের দাবি, ঈদের আগেই সচল হবে সব কটি।

আর লঞ্চমালিকরা বলছেন, যাত্রীদের নিরাপদ যাতায়াতে সচেষ্ট রয়েছেন তারা।

এ অবস্থায় ঈদে মানুষের নিরাপদে বাড়ি ফেরার ক্ষেত্রে বেহাল সড়কের চ্যালেঞ্জ সরকার কতটুকু কাটিয়ে উঠতে পারে সেঠাই এখন দেখার বিষয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ