জাতীয়

যোগাযোগ খাতকে মন্ত্রী-এমপিদের স্বার্থে ব্যবহার না করার সতর্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের যোগাযোগ খাতকে কোনো মন্ত্রী-এমপির ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় বৈঠকে এ হুঁশিয়ারি ঊচ্চারণ করেন তিনি।

বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন শেষে এক বৈঠকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দেশে ৪১টি সেতু নির্মাণের এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে এক হাজার ২৬৬ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ করা হবে।

এরই ধারাবাহিকতায় ঢাকা-সিলেট মহাসড়কের চার লেনের কাজ শিগগিরই শেষ হবে বলেও জানান তিনি।

এছাড়াও আওয়ামী লীগ সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা এ সময় তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০১৯ সালের মধ্যে ঢাকাবাসী মেট্রোরেলের সুবিধা পাবে।

এর আগে সর্বশেষ ১৯ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে আসেন শেখ হাসিনা। ২২ মে মৎস্য ও প্রাণি সম্পাদ মন্ত্রণালয়, ১৮ মে তথ্য মন্ত্রণালয়, ১৫ মে পরিবেশ ও বন মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি।

৭ মে বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ১০ মে পানি সম্পদ মন্ত্রণালয় এবং ৩০ এপ্রিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী।

গত ১২ জানুয়ারি সরকার গঠনের পর থেকে শ্রম মন্ত্রণালয়; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন শেখ হাসিনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ