জাতীয়

দশম সংসদে কোরাম সংকটের ব্যয় ৮ কোটি টাকা: টিআইবি

টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান
টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান

সাংবিধানিকভাবে আইন-প্রণয়ন করার কথা থাকলেও দশম সংসদের প্রথম অধিবেশনে সরকারের প্রশংসাতেই বেশি সময় ব্যয় করা হয়েছে—আর এ অধিবেশনে সাংসদের উপস্থিতির ঘাটতিতে দৈনিক গড়ে ২৮ মিনিট কোরাম সংকট হয়েছে।

দশম সংসদের প্রথম অধিবেশনে কোরাম-সংকট অষ্টম ও নবম সংসদের তুলনায় হ্রাস পেলেও এবারের কোরাম-সংকট ছিল ১৭ ঘণ্টা সাত মিনিট। এর অর্থমূল্য আট কোটি টাকা।

এবারের অধিবেশনে সাংসদদের গড় উপস্থিতি ৬৪ শতাংশ। এ অধিবেশনে মোট ৩৬ কার্যদিবস সংসদ পরিচালিত হয়। এতে সময় ব্যয় হয় ১১৩ ঘণ্টা ৫১ মিনিট। সংসদ নেতা উপস্থিত ছিলেন ৩২ দিন। বিরোধীদলীয় নেতার উপস্থিতি ১৪ দিন। আর মন্ত্রীদের উপস্থিতি ছিল ৫১ শতাংশ।

সোমবার ব্রাক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান টিআইবির পার্লামেন্ট ওয়াচ প্রতিবেদনের তথ্য তুলে ধরেন।

সংসদে বিরোধীদলের ভূমিকার কথা উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, একদিকে সরকারের অংশ এবং অন্যদিকে বিরোধীদল এ দুই নিয়ে আত্মপরিচয় সংকটের মধ্যে রয়েছে বিরোধীদল। সংসদে বিরোধীদলীয় নেতার উপস্থিতি বাড়লেও এর যথার্থ অগ্রগতি নেই বলেও উঠে আসে প্রতিবেদনে।

একটি বিশেষ শ্রেণী দ্বারা বিরোধীদল শাসিত হচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন টিআইবি নির্বাহী পরিচালক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ