জাতীয়

তৈরি পোশাক খাত জিএসপি সুবিধা পায় না: বাণিজ্যমন্ত্রী

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

বাংলাদেশ যেসব পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের অবাধ বাজার সুবিধা (জিএসপি) পেত সেসব বিষয়ে তারা কোনো কথা বলছে না। তারা বলছে তৈরি পোশাক খাত নিয়ে, যে খাতে বাংলাদেশ কখনো জিএসপি সুবিধা পায় না – জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশকে না দেয় বাজার সুবিধা, না দেয় তারা জিএসপি সুবিধা।

মন্ত্রী বলেন, এতোকিছুর পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা কাঠামো (টিকফা) চুক্তি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) বাংলাদেশে তৈরি পোশাক খাতের উন্নয়নে যে সব শর্ত দিয়েছে, আমরা তা পূরণ করছি। এ মুহূর্তে কোনো দেশই যুক্তরাষ্ট্র থেকে জিএসপি সুবিধা পাচ্ছে না। ডিসেম্বরে জিএসপি দেয়ার জন্য যুক্তরাষ্ট্র যে পর্যালোচনা করবে, তাতে বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পেতে পারে বলে আমরা আশাবাদী।

বাংলাদেশের পোশাক কারখানাগুলো সরেজমিন পরিদর্শন করতে ইউএসটিআরকে এ সপ্তাহেই চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশের পোশাক কারখানার নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক শ্রম সংস্থার সমন্বয়ে গঠিত ফোরাম ‘সাসটেইনিবিলিটি কমপ্যাক্ট’ এর একবছর পূর্ণ হওয়া উপলক্ষে, নতুন কোনো তথ্য নেই বলে জানান মন্ত্রী।

এদিকে, জিএসপি সুবিধা ফিরে পেতে বাংলাদেশের এখনও অনেক কাজ বাকি আছে বলে আবারও স্মরণ করিয়ে দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।

জিএসপি সুবিধা ফিরে পেতে কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন তিনি। তবে জিএসপি ফিরে পেতে বাংলাদেশকে এখনও বেশ কিছু কাজ করতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ