জাতীয়

জনস্বার্থে কাজ করতে জেলা প্রশাসকদের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সব ধরনের ভয়-ভীতি ও চাপের ঊর্ধ্বে থেকে জনস্বার্থে কাজ করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী ‘জেলা প্রশাসক সম্মেলন-২০১৪’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কোনো ধরনের শৈথিল্য বা পক্ষপাতমূলক আচরণ গ্রহণযোগ্য হবে না। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা মুক্ত সুখী, সম্মৃদ্ধ বাংলাদেশ গড়তে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনাররাও।

উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে শেখ হাসিনার সঙ্গে জেলা প্রশাসন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মুক্ত আলোচনা শুরু হয়। এরপর দুপুর সাড়ে ১২টা থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত একই স্থানে প্রথম কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়।

পরে দুপুর ২টা ৪০ মিনিট থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে।

প্রতি কার্য অধিবেশনে সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ