জাতীয়

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের কাজ ১০দিন বন্ধের নির্দেশ

যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী

ঈদকে সামনে রেখে যানজট কমাতে মগবাজার ফ্লাইওভারের কাজ ঈদের আগে ও পরে মোট ১০ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার মগবাজার মোড়ের যানজট পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

বিভিন্ন এলাকায় সিটি করপোরেশনের আওতাধীন রাস্তাগুলোতে খোঁড়াখুড়ি বন্ধ রাখারও নির্দেশ দেন মন্ত্রী।

তিনি বলেন, ‘ঈদের ৭দিন আগে এবং ঈদের ৩দিন পরে, এ ১০দিন এখানে তারা তাদের কাজ বন্ধ রাখবেন।’

প্রায় সাড়ে ৮ কিলোমিটার দীর্ঘ মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণকাজ চলায় প্রতিদিনই সড়কটিতে অসহনীয় যানজট সৃষ্টি হয়। আর বৃষ্টি হলে নির্মাণাধীন এলাকার সড়কে কাদা ও পানিতে একাকার হয়ে যায়। এর সঙ্গে খানাখন্দ তো রয়েছেই।

সড়কের ওপর নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্রপাতি থাকায় রাস্তা সরু হয়ে যাওয়ায় চলাচলে অসুবিধায় পড়ে গণপরিবহনসহ বিভিন্ন যানবাহন। এর ফলে সৃষ্ট যানজট ছড়িয়ে পড়ে পাশের সড়কগুলোতেও।

এ সময় বিভিন্ন এলাকার রাস্তা খোঁড়াখুড়ি বন্ধ করতে সিটি করপোরেশনকেও নির্দেশ দেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আমরা নির্দেশ দিয়েছি যে কোনো অবস্থাতে রাস্তায় কোনো খোঁড়াখুড়ি হবে না।’

এবারের ঈদে আগের চেয়ে আরো নির্ঝঞ্চাটে যাতে নগরবাসী গ্রামে যেতে পারে সেজন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ