রাজধানীর বাড্ডায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা।
বুধবার সকাল ১০টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ এসে বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ তাদের। এতে আহত হয় ৫০ জন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলেও একটু দূরে আবারো তারা রাস্তা অবরোধ করে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: