জাতীয়

নিত্যপণ্য মানুষের ক্রয়ক্ষমতায় রাখতে ডিসিদের নির্দেশ

ডিসিদের নির্দেশ
ডিসিদের নির্দেশ

শুধু রমজান মাসের জন্য নয়, সারাবছরই নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার সচিবালয়ে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় এ নির্দেশনা দেয়া হয়। বৈঠক শেষে তোফায়েল আহমেদ এই নির্দেশ দেওয়ার কথা সাংবাদিকদের জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে তদারকি করার জন্য ডিসিদের বলা হয়েছে।

এর আগে যোগাযোগ মন্ত্রণালয়ে- নিয়ে আলোচনায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রমজান ও আসন্ন ঈদের সময় মানুষের চলাচলে যাতে কষ্ট কম হয়, সে ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখার নির্দেশ দেয়া হয়েছে তাদের।

এ সময়ে রাস্তা যাতে দখল না হয় এবং অবৈধ নসিমন-করিমন যাতে মহাসড়কে চলতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কথাও তিনি।

এদিকে, শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু যত্রতত্র যাতে শিল্প কারখানা না হয়, সে বিষয়ে ডিসিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান।

গতকাল মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এ সম্মেলন শেষ হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ