রাজধানীর যাত্রাবাড়ি এলাকার যানজট নিরসনে ১০ দিনের মধ্যে সড়ক মেরামত ও আবর্জনা পরিস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে যাত্রাবাড়ি এলাকার যানজট পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মন্ত্রী এ নির্দেশ দেন।
এ সময় তিনি ফ্লাইওভার ও এর আশপাশের এলাকার যানজট পরিস্থিতির ও বর্জ ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ-খবর নেন।
যানজট পরিস্থিতি নিয়ে ভুল তথ্য দিলে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়— তাই যানজট নিয়ে রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানান যোগাযোগমন্ত্রী
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: