রাজধানীর কামরাঙ্গীর চরে বৃহস্পতিবার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন।
জানা গেছে সকাল সাড়ে ৬টার দিকে কুলারঘাট এলাকার ওই পোশাক কারখানায় অগ্নিদগ্ধ হন কবির হোসেন (৩০) নামের একজন শ্রমিক ছিলেন।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিয়াকত আলী জানান, খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, এ ঘটনায় আহত কবির, ফারুক, সোহাগ ও আরো একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা কবিরকে মৃত বলে ঘোষণা করেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: