ভারতের সঙ্গে বিরোধপূর্ণ সমুদ্রসীমায় বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হয়েছে—এ সম্পদ জনগণের কাজে লাগানো হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ঔপনিবেশিক আমলের প্রশাসনিক কাঠামো থেকে বেরিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের মানুষের স্বার্থে প্রশাসনের কমর্কর্তাদের কাজ করতে হবে।
শেখ হাসিনা বলেন, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যদিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে তাকে সুসংহত করতে হবে।
সরকার পাঁচ বছরের জন্য গঠিত হলেও প্রশাসনের কর্মকর্তারা দীর্ঘ সময় দায়িত্বে থাকেন—এ কথা উল্লেখ করে শেখ হাসিনা তার সরকার দেশের জন্য স্বল্প সময়ে বেশি কাজ করতে চায়।
জনগণকে সেবা দেয়ার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার মাধ্যমে আগামীদিনের সুখী, সমৃদ্ধ, সোনার বাংলা গড়ে তুলবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।